যোগ্য কর্মীরা তাঁদের অতিরিক্ত পরিশ্রমের পরিপূরক হিসেবে মোট ১০ দিনের বিশেষ ছুটির সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি (Compensatory Casual Leave)। এর পাশাপাশি, রাজ্যপালের অনুমোদনক্রমে আরও ২ দিনের অতিরিক্ত বিশেষ ছুটি (Special Leave) মঞ্জুর করা হয়েছে।
এবার রাজ্য সরকারের এই কর্মীদের ছুটি নিয়ে বড় নির্দেশ দিল নবান্ন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
উৎসবের মরশুমে রাজ্যবাসীকে সুরক্ষা দিতে দিন-রাত এক করে ডিউটি করা পুলিশ ও হোমগার্ড কর্মীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। ২০২৫ সালের দুর্গাপুজো-সহ অন্যান্য গেজেটেড ছুটিতে টানা ৭ দিনের বেশি ডিউটি করা কর্মীদের জন্য একগুচ্ছ অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য ও কলকাতা হোমগার্ড সংগঠনের সকল স্তরের কর্মীরা এই সুবিধার আওতায় আসবেন।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য কর্মীরা তাঁদের অতিরিক্ত পরিশ্রমের পরিপূরক হিসেবে মোট ১০ দিনের বিশেষ ছুটির সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি (Compensatory Casual Leave)। এর পাশাপাশি, রাজ্যপালের অনুমোদনক্রমে আরও ২ দিনের অতিরিক্ত বিশেষ ছুটি (Special Leave) মঞ্জুর করা হয়েছে।
‘বুক আর কোমরের আলাদা শট নিতে বারণ করেছিলাম!’ কী ঘটে জাহ্নবীর সঙ্গে?
৫০ লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন! এবার ভিতরের খবরটা বলেই দিলেন শুভেন্দু
তবে এই ছুটি ভোগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে:
সংশ্লিষ্ট কর্মীদের এই ১০ দিনের ছুটি আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে ব্যবহার করতে হবে।
সাধারণ ক্যাজুয়াল লিভ (CL) ছাড়া অন্য কোনও ধরনের ছুটি, গেজেটেড ছুটি কিংবা স্থানীয় ছুটির সঙ্গে মিলিয়ে বা যুক্ত করে এই বিশেষ ছুটি নেওয়া যাবে না।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি পুলিশ ও হোমগার্ড কর্মীরা।


Post A Comment:
0 comments so far,add yours