২০১৬ বিধানসভা নির্বাচনে কমিশনের নির্দেশ মেনে নিরপেক্ষ কাজ করায় ৮৪ জন পুলিশকর্মীদের ‘শাস্তি’ হিসেবে রাজ্য পুলিশে বদলি করা হয়েছিল। তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের আমলে তাঁদের বদলি করা হয়। নিয়ম ভেঙে অনির্দিষ্টকালের জন্য বদলি করা হয়।

ঘরওয়াপসি! বড় খবর হতে চলেছে কলকাতা পুলিশে
ফাইল ফোটো

রাজ্যে পালাবদল হতেই প্রশাসনিক স্তরেও লাগাতার রদবদল। এবার ঘর ওয়াপসির পথে আরও একধাপ এগোলেন পুরনো সরকারের শাস্তির মুখে পড়া কলকাতা পুলিশের কর্মীরা। কলকাতা পুলিশের ৬৬ জন পুলিশকর্মী যারা শাস্তিস্বরূপ রাজ্য পুলিশের বদলি হয়ে আছেন। তাঁদের কলকাতা পুলিশের ফেরার ব্যাপারে সম্মতি নিতে চিঠি দিলেন DIG পার্সোনেল। তাঁরা যাতে দ্রুত কলকাতা পুলিশে ফিরতে পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। 


২০১৬ বিধানসভা নির্বাচনে কমিশনের নির্দেশ মেনে নিরপেক্ষ কাজ করায় ৮৪ জন পুলিশকর্মীদের ‘শাস্তি’ হিসেবে রাজ্য পুলিশে বদলি করা হয়েছিল। তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের আমলে তাঁদের বদলি করা হয়। নিয়ম ভেঙে অনির্দিষ্টকালের জন্য বদলি করা হয়। আগের সরকারের আমলে তা নিয়ে প্রশাসনিক মহলে বিস্তর চর্চাও হয়। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে শাস্তি পাওয়া পুলিশ কর্মীদের ঘর ওয়াপসি-র ব্যাপারে উদ্যোগী হয় পুলিশ।  




প্রসঙ্গত, কয়েকদিন আগেই এক লপ্তে বদলে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের চেনা ছক। সোমবার ও মঙ্গলবার পরপর দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে জেলা পুলিশ এক বড়সড় রদবদলের সিদ্ধান্ত জানায়। সাব-ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদমর্যাদার মোট ৪৫ জন পুলিশ আধিকারিকের বদলি হয়। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, জনস্বার্থেই এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি আধিকারিকদের যে অবিলম্বে নতুন দায়িত্বভার গ্রহণ করতে হবে তাও জানানো হয়।এই রদবদলের জেরে জেলার একাধিক থানার শীর্ষ স্তরে বড়সড় পরিবর্তন এসেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours