ললিত মোদী ও সুস্মিতা সেনের প্রেম এবং আচমকা বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এক সাক্ষাৎকারে ব্রেকআপের আসল কারণ জানালেন প্রাক্তন আইপিএল কর্তা। ঠিক কী বলেছেন তিনি?

টাকার লোভে ললিতের সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা? মুখ খুললেন প্রাক্তন আইপিএল কর্তা
কী বলেছেন ললিত?


ললিত মোদী (Lalit Modi) এবং সুস্মিতা সেনের প্রেমকাহিনি একটা সময় ইন্টারনেটে আক্ষরিক অর্থেই ঝড় তুলেছিল। ২০২২ সালের জুলাই মাসে সার্ডিনিয়া ও মালদ্বীপ সফরের কিছু ঘনিষ্ঠ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রেমের কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন আইপিএল কর্তা। তারপর কেটে গিয়েছে প্রায় চার বছর। এই দীর্ঘ সময়ে তাঁদের সম্পর্ক ও আচমকা বিচ্ছেদ নিয়ে ডিজিটাল দুনিয়ায় আলোচনা-সমালোচনা কম হয়নি। ট্রোলিং থেকে শুরু করে সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’ বা অর্থলোভী বলা, কোনও কিছু বাদ দেননি নিন্দুকেরা। এবার সেই চর্চিত সম্পর্ক এবং ব্রেকআপের আসল কারণ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন খোদ ললিত মোদী।




সম্প্রতি একটি দীর্ঘ সাক্ষাৎকারে ললিত মোদী স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁদের মধ্যে কোনও ঝামেলা বা তিক্ততা তৈরিই হয়নি। আসলে পরিস্থিতির কারণেই এই সম্পর্কের ইতি হয়। ললিত বর্তমানে লন্ডনের বাসিন্দা, আর সুস্মিতার পুরো কেরিয়ার এবং জীবন ভারতে। এই বিপুল ভৌগোলিক দূরত্বের কারণেই দু’জনের পথ দুই ভিন্ন দিকে মোড় নিয়েছে। তবে বিচ্ছেদ হলেও সুস্মিতা আজও তাঁর জীবনে অত্যন্ত ‘স্পেশাল’ এক মানুষ। ললিতের কথায়, “সুস্মিতা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ আমি যা, তার পেছনে ওর অবদান অনেকখানি। দু’জনের মধ্যে দূরত্ব হয়তো বেড়ে গিয়েছে, কিন্তু ও আজও আমার খুব প্রিয় একজন বন্ধু। আমি ওর মঙ্গল কামনা করি।”

সিঙ্গল মাদার হিসেবে রেনে ও আলিশাকে সুস্মিতা যেভাবে বড় করে তুলেছেন, তা নিয়েও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ললিত। সেই সঙ্গে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলি নিয়েও এক মজাদার নেপথ্য কাহিনি শুনিয়েছেন তিনি। সার্ডিনিয়া সফর শেষে সুস্মিতা যখন তাঁর মায়ের সঙ্গে দেখা করতে লন্ডনে ফিরছিলেন, তখন বিমানে বসেই নাকি ছবিগুলো পোস্ট করেছিলেন ললিত। দু’জনের মধ্যে কোনও একটা বিষয় নিয়ে খুনসুটি চলছিল, আর তখনই ললিত রসিকতা করে বলেন যে তিনি ছবিগুলো পোস্ট করতে চলেছেন। সুস্মিতা হেসে উড়িয়ে দিলেও কখনও রেগে যাননি বা পরে ছবি মুছে ফেলার কথা বলেননি।

টাকার লোভে সুস্মিতা তাঁর সঙ্গে জড়িয়েছিলেন, নিন্দুকদের এই দাবিকে এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছেন ললিত মোদী। উল্টে বিস্ফোরক দাবি করে রসিকতার সুরে তিনি বলেন, “সম্পর্কে থাকাকালীন সুস্মিতাই আমার সমস্ত খরচ চালাত। আমি তো ওর কেপ্ট বয়ফ্রেন্ড ছিলাম!” ললিতের এই নতুন ইন্টারভিউয়ের পর স্বাভাবিকভাবেই সুস্মিতার সততা ও ব্যক্তিত্বের প্রশংসা করছেন অনুরাগীরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours