রাজ্যজুড়ে জনকল্যাণমুখী প্রকল্পকে আরও গতিশীল করতে নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে ‘অন্নপূর্ণা যোজনা’র সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রান্তিক ও দুস্থ মহিলাদের স্বনির্ভর করতে এবং খাদ্যের সুরক্ষা নিশ্চিত করতেই এই নতুন প্রকল্পের রূপায়ণ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য উপভোক্তাদের আর কোথাও ছুটতে হবে না। উদ্বোধনের পর থেকেই প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে সরাসরি ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই আজ সাগর ব্লকের বিডিও অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পাঁচজন মহিলার হাতে অনুদানের লেটার তুলে দেন ব্লক আধিকারিকরা। সরাসরি সরকারি সাহায্য নিশ্চিত হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। বিডিও জানিয়েছেন, দ্রুততার সাথে ব্লকের সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে প্রান্তিক পরিবারগুলিতে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।


Post A Comment:
0 comments so far,add yours