রাজ্য রাজনীতির পালাবদলের পর প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকারের জনকল্যাণমুখী প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।



এই ঘোষণাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এই প্রকল্পের ফরম ফিলাপের কাজ পরিচালিত হচ্ছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। এই কাজে স্থানীয় বিশিষ্ট মানুষজন ও সমাজসেবীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। সাগর ব্লকে মোট ৪২ টি ক্যাম্প করা হয়েছে এবং আজ বামনখালীর এই ক্যাম্প পরিদর্শন করলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও।
স্থানীয় মানুষ যাতে কোনো জটিলতা ছাড়াই দ্রুত ফরম পূরণ করে জমা দিতে পারেন, সেজন্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা হাতে-কলমে সাহায্য করছেন। সাধারণ মানুষকে প্রকল্পের নিয়মাবলি এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কেও বিস্তারিত বোঝানো হচ্ছে। এলাকাবাসীর মতে, এই আর্থিক সহায়তা তাদের দৈনন্দিন সংসার পরিচালনায় বড় ভূমিকা নেবে।

 প্রকল্পটির প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ায় স্থানীয় মহিলাদের মধ্যে খুশির হাওয়া। প্রশাসনের নির্দেশিকা মেনে স্বচ্ছভাবে এই ফরম ফিলাপের কাজ সম্পন্ন করার ওপর জোর দেওয়া হচ্ছে। আগামী দিনে এই প্রকল্পের সুবিধা কত দ্রুত উপভোক্তাদের হাতে পৌঁছায়, এখন সেটাই দেখার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours