ভোট মিটলে ও এলাকায় মেঠেনি অশান্তি। ভোট গণনার ঠিক একদিন আগেই বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি তাদেরকে মারধর করার অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকা।
অভিযোগ , ইটখোলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ সর্দার ও তার অনুগামীরা রাতের অন্ধকারে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি হামলা চালায় বাড়িঘর ভাঙচুর করে এর পাশাপাশি বাড়ির সদস্যদের মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনা আহত হয় এক মহিলা সহ তিনজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে ক্যানিং মহাকুমা হাসপাতালে।
সেখানে একজনের অবস্থা আশংকা জনক হলে তাকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক।
আক্রান্তদের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ সরদার ও তার অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে।
এলাকায় শূন্যে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনার তদন্তে ক্যানিং থানার পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours