গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি আস্ত বাইক গ্যারেজ। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত পাশে এই ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত গ্যারেজটি স্থানীয় বাসিন্দা শেখ মুকুলের বলে জানা গিয়েছে।


স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতে হঠাৎই শেখ মুকুলের গ্যারেজ থেকে আগুনের শিখা ও ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। তাদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, শেষ রক্ষা হয়নি। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গ্যারেজে থাকা সমস্ত সরঞ্জাম ও আসবাবপত্র।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ এবং দমকল বাহিনীর আধিকারিকরা। তবে আগুনের উৎস নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। শর্ট সার্কিট থেকে এই আগুন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্যারেজ মালিকের দাবি, এই অগ্নিকাণ্ডে তার কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours