ভোটপর্ব মিটে গেলেও দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর এলাকায় রাজনৈতিক হিংসার রেশ কাটছে না। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দলের অবস্থান স্পষ্ট করতে শুক্রবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা অরুণাভ দাস। সেখান থেকেই তিনি অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি 

অরুণাভ দাস স্পষ্ট জানান, ভোটের ফলাফল ঘোষণার পর বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক প্রতিহিংসার খবর আসছে। দল কোনোভাবেই এই ধরনের বিশৃঙ্খলা বরখাস্ত করবে না। তিনি এলাকায় শান্তি বজায় রাখার কড়া বার্তা দেন।
বিজেপি নেতৃত্বের দাবি, দলকে কালিমালিপ্ত করতে তৃণমূল থেকে আসা কিছু কর্মী গেরুয়া রঙ ও ঝান্ডা ব্যবহার করে এই সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। এদের সঙ্গে দলের আদর্শের কোনো মিল নেই।পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ধরনের হিংসার ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অপরাধী যে-ই হোক, প্রশাসন যেন আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে।

ভোট-পরবর্তী এই হিংসা বন্ধ করে জনজীবন স্বাভাবিক করতে বিজেপি নেতৃত্ব প্রশাসনের পূর্ণ সহযোগিতা দাবি করেছে এবং কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours