কর্মক্ষেত্রে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সাগর ব্লকের হরিণবাড়ি গ্রামে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নবীন আলী সাহা (৩৫) স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নবীন পেশায় মৎস্যজীবী ছিলেন। আজ দুপুর নাগাদ তিনি গ্রামের একটি ফিশারিতে (মাছের ভেড়ি) কাজ করছিলেন। সেই সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন তিনি। প্রচণ্ডভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক।সহকর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় সাগর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মাত্র ৩৫ বছর বয়সে নবীনের এই আকস্মিক মৃত্যুতে হরিণবাড়ি গ্রাম জুড়ে শোকের ছায়া এলাকায়। কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।


Post A Comment:
0 comments so far,add yours