রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখতে চেয়ে এবার গঙ্গা মায়ের শরণাপন্ন হলেন সাগর বিধানসভার বিজেপি কর্মী-সমর্থকরা। 


আগামীকাল রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার ঠিক আগের দিন, আজ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে পুণ্যস্নান সেরে বিশেষ পূজা ও আরতি নিবেদন করেন তারা। বিজেপি কর্মীদের দাবি, বাংলার উন্নয়ন এবং প্রকৃত পরিবর্তনের জন্য শুভেন্দু অধিকারীর মতো বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই আজ সাগরের কপিল মুনির আশ্রম সংলগ্ন সৈকতে জড়ো হন শয়ে শয়ে কর্মী-সমর্থক। গঙ্গা পুজো সেরে তারা প্রার্থনা করেন, যেন আগামিকাল শপথ গ্রহণ মঞ্চে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নামই ঘোষিত হয়।

নির্বাচনের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনার মাঝেই এই পূজা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখন দেখার, আগামীকাল রাজভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেষ পর্যন্ত কার মাথায় ওঠে জয়তিলক।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours