বেসরকারি সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে থাকা একটি বাড়িতে বসবাস করছেন এক ব্যক্তি ও তাঁর পরিবার। এই বিষয়টি পুরনিগমকে অবগত করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে নোটিসে।

 ৫টা ১০-এ অভিষেকের বাড়িতে সাঁটানো নোটিস ৫টা ১১-তেই ছিঁড়ে ফেলল বাউন্সার! কী ব্যবস্থা নেবে পুরনিগম
অভিষেকের বাড়িতে নোটিস ছিঁড়ে ফেলা হয়েছে

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) বাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আগেই নোটিস দিয়েছে কলকাতা পুরনিগম। ‘শান্তিনিকেতন’ নামে ওই বাড়িতে দেওয়া নোটিস নিয়ে চর্চা শুরু হয়েছে সব মহলে। আর এবার দ্বিতীয় নোটিস সাঁটানোর ১ মিনিটের মধ্যেই ফের তা ছিঁড়ে ফেলা হল। বুধবার সন্ধ্যায় কলকাতা পুরনিগমের অ্যাসেসমেন্ট বিভাগের তরফে একটি নোটিস দেওয়া হয়েছিল অভিষেকের ‘শান্তিনিকেতন’ বাড়ির দেওয়ালে। পরে দেখা যায়, সেখানে নোটিসটি নেই, লেগে রয়েছে শুধুই আঠার দাগ।


১ মিনিট পরই ছিঁড়ে ফেলা হয় নোটিস
জানা গিয়েছে, বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে পুরনিগমের দু’জন অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শান্তিনিকেতন বাড়ির সামনেই সাঁটিয়ে দেওয়া হয় সেই নোটিস। আর ঠিক এক মিনিট পর, ৫টা ১১ মিনিটে অভিষেকের বাড়ি থেকে বাউন্সার বেরিয়ে এসে সেই নোটিস ছিঁড়ে ফেলেন। আপাতত বাড়ির সামনে আঠার দাগ স্পষ্ট। শুধু তাই নয়, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্য়ায়ের নামে কালীঘাট রোডের যে বাড়িতে নোটিস দেওয়া হয়েছে, সেটিও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ।



কী পদক্ষেপ করবে পুরনিগম
পুরসভার আইন বলছে, কোনও সম্পত্তি সংক্রান্ত নোটিস দেওয়া হলে, তা এভাবে ছেঁড়া যায় না। পর পর দুবার সেই নোটিস ছেঁড়া হয়েছে। এরপর নিয়ম মেনে পুরসভা কড়া পদক্ষেপ করতে পারে। নোটিস ছেঁড়ার জন্য অভিযোগও দায়ের করা হতে পারে।

বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, প্রয়োজন হলে অভিযোগ দায়ের করতে হবে। প্রাক্তন মেয়র কথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “পুরসভা আইন অনুযায়ী নোটিস দিয়েছে, এবার নির্দেশ না মানলে প্রয়োজন পুরসভা নিয়ম মেনে ভেঙে দিতে পারে। গরিব মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, দেখি বুলডোজার দিয়ে কী করে অভিষেকের বাড়ি ভাঙে।”

কী আছে নোটিসে?
হরিশ মুখার্জি রোডের এই বাড়িটি আদতে বেসরকারি সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে রেজিস্টার করা আছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, বেসরকারি সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে সম্পত্তি থাকলেও, আদতে সেখানে বসবাস করছেন এক ব্যক্তি ও তাঁর পরিবার। এই বিষয়টি পুরনিগমকে অবগত করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে নোটিসে। তাই সেই সংক্রান্ত নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে পুরনিগমে।
Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours