সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বেশ কিছু বিষয়ে গাইডলাইন বেঁধে দেবেন প্রধানমন্ত্রী। যেমন, কোন দিশায় চলবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি শাসিত সরকার? কী হবে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের গতিপথ? সেই বিষয়েই বাংলার মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন মোদী। আর কী কী নিয়ে আলোচনা হবে বৈঠকে?


ডবল ইঞ্জিন সরকারের রোডম্যাপ নিয়ে আজ মোদী-শুভেন্দু বৈঠক, নজরে বাংলার উন্নয়ন
প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আজ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দেখা করবেন শুভেন্দু। শপথগ্রহণ অনুষ্ঠানের পর মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ তাঁর। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন বিকেলে বৈঠক করারও কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী হওয়ার পর যে কোনও রাজ্যের প্রশাসনিক প্রধানই দেখা করেন প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে। সেই প্রথা মেনেই শুভেন্দু অধিকারীর দিল্লি সফর। এদিনের বৈঠকে, বাংলা নিয়ে, রাজ্যের উন্নয়নের গতিপথ নিয়েই দু’জনের মধ্যে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বেশ কিছু বিষয়ে গাইডলাইন বেঁধে দেবেন প্রধানমন্ত্রী। যেমন, কোন দিশায় চলবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি শাসিত সরকার? কী হবে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের গতিপথ? সেই বিষয়েই বাংলার মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন মোদী। এছাড়া, গত দুই সপ্তাহে এখনও পর্যন্ত নতুন সরকার কী কী পদক্ষেপ করেছে সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন মুখ্যমন্ত্রী।

সন্দীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল সরকার

সোনা পাপ্পুকে জেরা করে কোন প্রভাবশালীর নাম জানতে পারল ইডি?
বৈঠকে আর কোন কোন বিষয়ে নজর থাকবে?
রাজ্যের দূর্বল অর্থনৈতিক পরিকাঠামোর প্রেক্ষিতে রাজ্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ কোনও প্যাকেজের আবেদন জানান কি না মুখ্যমন্ত্রী, সেদিকে নজর থাকবে।
রাজ্যের দীর্ঘদিনের বকেয়া মেটানোর ক্ষেত্রে কেন্দ্রের পরবর্তী ভাবনা এবং রাজ্যের আশু কর্তব্য কী তা আলোচনায় উঠে আসতে পারে।
পশ্চিমবঙ্গে ভারী শিল্প-সহ অন্যান্য শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য কেন্দ্র-রাজ্য সমন্বয় কীভাবে হবে সেই বিষয়ে আলোচনা হতে পারে।
আজ সকালে প্রথমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল রাতেই শাহের সঙ্গে এক দফায় বৈঠক করেছেন। আবারও আজ বৈঠক করতে পারেন। রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন। তারপর উপ রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours