কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মন্ত্রিসভা নিয়ে আলোচনার পাশাপাশি সীমান্তে কাঁটাতার ও CAA বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে কী কী আলোচনা, দেখে নিন
বাংলায় কবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন? শাহ-শুভেন্দুর বৈঠকে বড় সিদ্ধান্ত
অমিত শাহ-শুভেন্দু অধিকারী
দুই সপ্তাহ হয়ে গেল, বাংলায় নতুন সরকার গঠন হয়েছে। ১৪ দিনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তবে, এখনও পর্যন্ত রাজ্যে মন্ত্রিসভা (West Bengal Cabinet) গঠন নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। শুধুমাত্র ৫ জন মন্ত্রীকে দফতর ভাগ করে দেওয়া হয়েছে। কবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে, কোন দফতরের দায়িত্ব কাদের দেওয়া হবে, সেই নিয়ে জল্পনা চলছিল। এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি (Suvendu Adhikari Delhi Visit) সফর বেশ তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, গতকাল অমিত শাহের (Amit Shah) সঙ্গে বাংলায় মন্ত্রিসভা গঠন নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর খুব শীঘ্রই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে বাংলায়।
শাহ-শুভেন্দুর বৈঠক কী কী বিষয় নিয়ে আলোচনা?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মন্ত্রিসভা নিয়ে আলোচনার পাশাপাশি সীমান্তে কাঁটাতার ও CAA বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে কী কী আলোচনা, দেখে নেওয়া যাক একনজরে…
২ জুন থেকে রাতারাতি ভাগ্য খুলবে এই ৪ রাশির! দেবগুরুর কৃপায় কাদের ঘরে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা?
কোন কোন যোগ্যতার ভিত্তিতে কাদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দু জনবিন্যাসের সব ক্ষেত্র থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত করাই লক্ষ্য। আগে বিধায়ক ছিলেন এমন ব্যক্তি ছাড়াও পুরসভা, পঞ্চায়েতে জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। শীঘ্রই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
সীমান্তে কাঁটাতারের জন্য রাজ্য সরকারের জমির অনুমোদন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে শাহ-শুভেন্দুর আলোচনা হয়েছে বলে খবর।
এছাড়াও CAA বাস্তবায়নের পথে রাজ্য সরকার কীভাবে পদক্ষেপ করবে সেই প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়।
বরাবর খবরে শিরোনামে থাকা বাংলার আইন-শৃঙ্খলা যাতে এবার নিয়ন্ত্রণে আসে সে বিষয়েও মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টিপস দিয়েছেন বলে খবর।
আজ দিল্লিতে শুভেন্দুর
এদিকে, আজ সকালেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ বৈঠকও করেন দু’জনে। এরপর রাইসিনা হিলের উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু।


Post A Comment:
0 comments so far,add yours