কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ শনিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের চারটি বুথে পুনর্নির্বাচন চলছে। গত ২৯শে এপ্রিল ভোট চলাকালীন বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি অভিযোগ করেছিল যে,
ইভিএম মেশিনে তাদের প্রতীকের ওপর টেপ মেরে দেওয়া হয়েছে। এর ফলে ভোটাররা নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে পারছিলেন না। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ওই চারটি বুথের ভোট বাতিল করে আজ নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দেয়।


Post A Comment:
0 comments so far,add yours