প্রসঙ্গত, গতবার ছিল নন্দীগ্রাম, আর এবারের ভোটের হটস্পট হল ভবানীপুর। ভোট শুরুর আগে থেকেই সেখানে তৃণমূল-বিজেপির তু তু-ম্যায় ম্য়ায় চলছিল। কখনও পতাকা ছেঁড়ার অভিযোগ, কখনও স্লোগান যুদ্ধ দেখা গিয়েছে। এরপর ভোটের দিন পারদ চড়ে মাথার উপর


 'তৃতীয়-চতুর্থ-পঞ্চম রাউন্ড থেকে মমতা জিততে শুরু করবেন, তারপর...',ভবানীপুরের গণনার হিসেব এখন থেকেই একদম ধরে-ধরে বুঝিয়ে দিলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী
ভবানীপুরের (Bhowanipore) ফল নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গণনার প্রথম আর দ্বিতীয় রাউন্ডে তিনিই লিড পাবেন বলে ধরে নিয়েছেন বিজেপি প্রার্থী। তৃতীয় থেকে পঞ্চম রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবেন। ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে বিজেপি জিততে শুরু করবে বলে দাবি ভবানীপুরের বিজেপি প্রার্থীর।

কী বলেছেন শুভেন্দু? সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী বলেন, “ভবানীপুরের ডিডেল বলে দিচ্ছি। প্রথম-রাউন্ড দ্বিতীয় রাউন্ডে আমার লিড থাকবে। থার্ড-ফোর্থ-ফিপথ রাউন্ডে মুসলমান বুথ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড থাকবে। ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব। কুড়ি রাউন্ডে আমি জিতব।”



প্রসঙ্গত, গতবার ছিল নন্দীগ্রাম, আর এবারের ভোটের হটস্পট হল ভবানীপুর। ভোট শুরুর আগে থেকেই সেখানে তৃণমূল-বিজেপির তু তু-ম্যায় ম্য়ায় চলছিল। কখনও পতাকা ছেঁড়ার অভিযোগ, কখনও স্লোগান যুদ্ধ দেখা গিয়েছে। এরপর ভোটের দিন পারদ চড়ে মাথার উপর। কারণ, সেখানে প্রায় মুখোমুখি হন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ও তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে উত্তেজনা বাড়ে। পরে বিকেল অবধি ময়দানে শুভেন্দু অধিকারীকে দেখা গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। এরপর শুরু হল স্ট্রংরুম বিতর্ক। বৃহস্পতিবার রাতে স্ট্রংরুমে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন মমতা। হুঙ্কারের সুরে তিনি বলেছিলেন, “কেউ যদি ইভিএম লুঠের চেষ্টা করে তাহলে জীবন-মরণ লড়াই হবে।” তবে তীব্র কটাক্ষের সুরে শুভেন্দু পাল্টা বলেছিলেন, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার শাড়ি পরে এখানে এসেছিলেন। উনি এখানে থাকতেন। ওনার ধরনা দেওয়া একটা বদভ্যাস আছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours