উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিচ্ছিলেন বাগদা বিধানসভার বিজেপি প্রার্থীর সোমা ঠাকুর। রাস্তায় দাঁড়িয়ে থাকা সোমার ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পিছনে এসে বাইকের ধাক্কা । গাড়ির পিছনের কাচ ভেঙে যায় । আহত হয় বাইক চালক । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর ।

গায়ে TMC-র গেঞ্জি! শান্তনু-পত্নী সোমা ঠাকুরের গাড়ির পিছনে ধাক্কা! চর্চা চরমে
গাড়ির পিছনে বাইকের ধাক্কা

বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পিছনে বাইকের ধাক্কা। আহত বাইক আরোহীর গায়ে তৃণমূলের গেঞ্জি। তৃণমূলের চক্রান্তের অভিযোগ বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ ।


জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিচ্ছিলেন বাগদা বিধানসভার বিজেপি প্রার্থীর সোমা ঠাকুর। রাস্তায় দাঁড়িয়ে থাকা সোমার ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পিছনে এসে বাইকের ধাক্কা । গাড়ির পিছনের কাচ ভেঙে যায় । আহত হয় বাইক চালক । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর । ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ থানার পুলিশ । বাইক আরোহীকে আটক করে বাইকটিকে উদ্ধার করেছে পুলিশ।


মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করে যাওয়ার পরই..., বিরাট 'জয়' তৃণমূলের
বিজেপির প্রার্থী সোমা ঠাকুরের দাবি, “তৃণমূল চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে । আমার সঙ্গে থাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মেরেছে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ড্রাইভার।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours