ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় এবার মুখ খুললেন CEO। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কমিশন। কী ঘটনা ঘটেছে, তা DEO-দের থেকে রিপোর্ট নেওয়া হবে বলে জানান তিনি। মনোজ আগরওয়াল বলেন, "আমার এই বিষয়ে কিছু জানার নেই। খারাপ কিছু হয়ে থাকলে, সেটা খারাপই। কী ঘটেছে, DEO-র থেকে জানতে চাইব।
কী ঘটেছে, DEO-র থেকে জানতে চাইব', মমতার সভা মাঝপথে বন্ধের ঘটনায় মুখ খুলল কমিশন
চন্দ্রবেড়িয়ার সভা নিয়ে CEO মনোজ আগরওয়ালের বক্তব্য
চক্রবেড়িয়ায় সভা শেষ না করে মঞ্চ থেকে নেমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সভা চলাকালীন বিজেপির বিরুদ্ধে মাইক বাজানোর অভিযোগ। বিশৃঙ্খলার মাঝেই সভার মাঝপথে বক্তৃতা থামিয়ে দিতে বাধ্য হন মমতা। পুরো বিষয়টিকে অপমানজনক ও প্রশাসনের পক্ষপাতিত্ব বলে তোপ দাগেন মমতা।
ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় এবার মুখ খুললেন CEO। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কমিশন। কী ঘটনা ঘটেছে, তা DEO-দের থেকে রিপোর্ট নেওয়া হবে বলে জানান তিনি। মনোজ আগরওয়াল বলেন, “আমার এই বিষয়ে কিছু জানার নেই। খারাপ কিছু হয়ে থাকলে, সেটা খারাপই। কী ঘটেছে, DEO-র থেকে জানতে চাইব। ”
শনিবার ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়ায় সভা ছিল মমতার। কিন্তু তাঁর সভা চলাকালীন জোরে মাইক বাজানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। মাঝপথেই মমতা কথা থামিয়ে বলেন, “সংবাদমাধ্যমের কর্মীরাও বুঝতে পারবেন। কেন করবে এটা? নির্বাচনের কয়েকটা নিয়ম রয়েছে।”
এরপরই কর্মীদের উদ্দেশে বলেন, “এরপর ওরা যখন মিটিং করবে, তখন তোমরাও পাল্টা মাইক লাগিয়ে দেবে। পুলিশ খুলতে আসলে, মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি। এই মিটিং আমার পক্ষে করা সম্ভব? আমি প্রশাসনের সব অনুমতি নিয়েছি। ওরা জোর করে এটা করছে।” তিনি আরও বলেন, “বুঝতে পারছেন, এটা পায়ে পা লাগিয়ে ঝগড়া করা হচ্ছে।” এই ঘটনায় ইতিমধ্যেই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours