প্রধানমন্ত্রী মোদী বলেন, " বিরোধীরা ভুল করেছে, ফল ভুগতেই হবে। দেশের মহিলাদের আশাহত করেছে বিরোধীরা। মহিলাদের কাছে জবাবদিহি করতে হবে বিরোধীদের। দেশের প্রতিটি জেলায়, প্রতিটা গ্রামে, প্রতিটা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে।"
বাকি মাত্র আর কিছুক্ষণ। তারপর আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে, দেশের মহিলাদের কোনও বার্তা দিতে পারেন তিনি। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল(সংশোধনী) ফেল হওয়ার পর, সেই বিষয়ে প্রথমবার কিছু বলতে পারেন প্রধানমন্ত্রী। তবে, তার আগেই এই ইস্যুতে আজ মন্ত্রিসভার বৈঠকে একাধিক বার্তা দিয়েছেন মোদী। সূত্রের খবর, বিরোধীদের এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,”বিরোধীরা ভুল করেছে, ফল ভুগতেই হবে।”
মন্ত্রিসভার বৈঠকে মোদীর বার্তা
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করার আগেই প্রধানমন্ত্রী মোদী দাবি করেছিলেন, এই বিলটা গোটা দেশের জন্য মঙ্গল। কিন্তু যাঁরা বাধা দেবেন, কারও জন্য যদি এই বিল পাশ না হয়, তাহলে দেশের মহিলারা কোনওভাবেই তাঁকে বা তাঁদের ক্ষমা করবে না। এরপর আজ মন্ত্রিসভার বৈঠকে আরও একবার বিরোধীদের তোপ দেগেছেন মোদী। সূত্রের খবর, বৈঠকে মোদী বলেছেন, ” বিরোধীরা ভুল করেছে, ফল ভুগতেই হবে। দেশের মহিলাদের আশাহত করেছে বিরোধীরা। মহিলাদের কাছে জবাবদিহি করতে হবে বিরোধীদের। দেশের প্রতিটি জেলায়, প্রতিটা গ্রামে, প্রতিটা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে।” আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে সেই বার্তাই দিতে পারেন নরেন্দ্র মোদী।


Post A Comment:
0 comments so far,add yours