আইপ্যাক অফিসে ইডি তল্লাশি চলার সময় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এসেছিলেন তিনি। সেই ঘটনা থেকেই মামলার সূত্রপাত। মামলায় ইডি-র এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের তরফে।

মুখ্যমন্ত্রী এমন কিছু ডিজিটাল ডিভাইস নিয়ে গিয়েছেন...', আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে একের পর এক অভিযোগ তুষার মেহতার
সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা (ছবির বাঁদিকে তুষার মেহতা)

আইপ্যাক মামলায় আজ বুধবারই বড় পর্যবেক্ষণ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি পি কে মিশ্র। বলেছেন, মুখ্যমন্ত্রী কোনও কেন্দ্রীয় সংস্থার তদন্তে ঢুকে পড়লে গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ে যায়। আর বৃহস্পতিবার সেই মামলায় সলিসিটর জেনারেল তুষার মেহতা বোঝালেন কীভাবে ইডি-র মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। অভিযুক্তকে কেন রক্ষা করার চেষ্টা হল, সেই প্রশ্নও তুলেছেন তুষার মেহতা।


আইপ্যাক অফিসে ইডি তল্লাশি চলার সময় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এসেছিলেন তিনি। সেই ঘটনা থেকেই মামলার সূত্রপাত। মামলায় ইডি-র এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের তরফে। সেই ইস্যুতেই বৃহস্পতিবার সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।


 'চুল টেনে কিল-চড়-ঘুসি, উলঙ্গ করার চেষ্টা', কেন্দ্রীয় বাহিনীর সামনেই 'আক্রান্ত' লাভপুরের BJP প্রার্থী
বাড়ির সামনের ইলেকট্রিক খুঁটিই হতে পারে অশান্তির কারণ, বাঁচবেন কীভাবে?
‘পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে’
তুষার মেহতার সওয়াল, “পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। কেউ এই বক্তব্য পছন্দ করতে পারেন বা নাও করতে পারেন, কিন্তু এটাই আমার আইনি সওয়াল। Rule of law আর্টিকল ১৪-র অধীনে থাকে, যা মৌলিক অধিকার হিসেবে পরিচিত। কীভাবে সেই মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, সেটাই আমি দেখাবো এবং কেন এই আবেদন আইনিভাবে বৈধ তা প্রমাণ করব।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours