দক্ষিণ কলকাতার ডিইও-র সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করা হয়েছে। যেখানে মাধুরী ও আমিরের সিনেমার গানের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। গানটি হল "হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে..." । পোস্টের ক্যাপশনে লেখা, "সকল মা, বোন এবং ভাইদের নির্ভয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।
মাধুরীর গানে ভোটারদের বার্তা কমিশনের, 'অনেকে রাগে জ্বলতে পারে', কটাক্ষ তৃণমূলকে?
কমিশন বনাম তৃণমূল
ভোটবঙ্গে রঙ্গ অনেক। এমনটা না বললেই চলছে না। এই যেমন প্রচারে অভিনবত্ব আনতে প্রার্থীরা কী কী করছেন না? বাড়ি বাড়ি গিয়ে রান্না করছেন, মাছ হাতে প্রচার করছেন। একে অপরকে ছেড়ে কথা বলছেন না শাসক-বিরোধী কোনও পক্ষই। তবে, এর পাশাপাশি ভোটবঙ্গে আরও একটা সংঘাত চরমে পৌঁছেছে। যেখানে এক পক্ষ নির্বাচন পরিচালনা করছে, আরেক পক্ষ নির্বাচনের ময়দানে লড়াই করবে। অর্থাৎ নির্বাচন কমিশন বনাম তৃণমূল। এসআইআর ইস্যুতে লক্ষ লক্ষ নাম বাদ পড়া নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেছেন কমিশনকে। সরাসরি বাগযুদ্ধে না গিয়ে পাল্টা কমিশনের তরফে বারবার একটাই বার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে এবার ভয়মুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। তৃণমূলকে জবাব দিতে হাতিয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে। এবার বলিউড গানে ভোটারদের বার্তা দিল কমিশন। যেখানে ঘুরিয়ে নাম না করে তৃণমূলকেই কটাক্ষ করেছে নির্বাচন কমিশন।
দক্ষিণ কলকাতার ডিইও-র সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করা হয়েছে। যেখানে মাধুরী ও আমিরের সিনেমার গানের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। গানটি হল “হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে…” । পোস্টের ক্যাপশনে লেখা, “সকল মা, বোন এবং ভাইদের নির্ভয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। যদিও কিছু লোক এতে ক্ষুব্ধ হয়ে জ্বলতে পারে। গুণ্ডা, দাগী অপরাধীরা সাবধান। নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরোলিন মজুত রাখুন। নইলে উত্তাপ এতটাই তীব্র হবে যে আপনারা ভেতর থেকে পুড়ে যাবেন।”


Post A Comment:
0 comments so far,add yours