সকাল থেকে বুথ পরিদর্শনের সময় শুভেন্দু দাবি করেন, বেলা ১২টার মধ্যেই ৬০ শতাংশ ভোট পড়ে গিয়েছে, যা অভূতপূর্ব। তিনি বলেন, "হিন্দুরা এবং মহিলারা একজোট হয়ে ভোট দিচ্ছেন। আমি কখনও দেখিনি বেলা ১২টার মধ্যে ৬০ শতাংশ ভোট পড়ে যেতে। বেঙ্গালুরু, কর্নাটক থেকে মানুষ এসে ভোট দিচ্ছেন।"
'আমার বদলা নেওয়া হয়ে গিয়েছে', প্রথম দফার ভোটের মাঝেই বলে দিলেন শুভেন্দু
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী
নির্বাচনের প্রথম দফাতেই ‘বদলা’ নিয়ে ফেলেছেন শুভেন্দু! সাংবাদিকদের সামনে তেমনটাই দাবি করলেন। বললেন, ‘আমি আজ বদলা নিয়ে নিয়েছি।’ বিধানসভা নির্বাচনের ভোট চলাকালীন বুথ পরিদর্শনে বেরিয়ে একেবারে রণংদেহি মেজাজে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন বেলা গড়াতেই যেভাবে ভোট পড়েছে, তা দেখে তিনি একপ্রকার নিশ্চিত যে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে। শুধু তাই নয়, ২০২১ সালের ১ এপ্রিলের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু দাবি করেন, তিনি “সুদে-আসলে বদলা” তুলে নিয়েছেন।
এদিন সকাল থেকে বুথ পরিদর্শনের সময় শুভেন্দু দাবি করেন, বেলা ১২টার মধ্যেই ৬০ শতাংশ ভোট পড়ে গিয়েছে, যা অভূতপূর্ব। তিনি বলেন, “হিন্দুরা এবং মহিলারা একজোট হয়ে ভোট দিচ্ছেন। আমি কখনও দেখিনি বেলা ১২টার মধ্যে ৬০ শতাংশ ভোট পড়ে যেতে। বেঙ্গালুরু, কর্নাটক থেকে মানুষ এসে ভোট দিচ্ছেন।” শুভেন্দুর মতে, মহিলাদের কাছে সরকারি ভাতার থেকে সুরক্ষা অনেক বেশি জরুরি, আর সেই কারণেই তাঁরা পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছেন।
তারপরই কথা প্রসঙ্গে শুভেন্দু ২০২১ সালের ১ এপ্রিলের কথা উল্লেখ করেন। শুভেন্দু বলেন, “আমাকে যা করেছিল একুশ সালের ভোটে, ১ এপ্রিল… তার বদলা সুদে-আসলে তুলে নিয়েছি।” উল্লেখ্য, নন্দীগ্রামে একুশ সালে তাঁর প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার পবিত্র কর। ভোটের বর্তমান পরিস্থিতির নিরিখে তাঁর দাবি, রাজ্যের ১৫২টি আসনের মধ্যে ১২৫টি আসনে বিজেপি জয়ী হবে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল— সব জায়গাতেই তৃণমূল ‘সাফ’ হয়ে যাবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন।
নন্দীগ্রামের ভোট পরিস্থিতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ এনে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামে ৫০টি বুথে তৃণমূলের কোনো এজেন্ট নেই।” তিনি দাবি করেন, একটি বুথে যাওয়ার পর ভোটাররাই তাঁকে বাড়ি ফিরে যেতে বলেছেন, কারণ ওই বুথ থেকে বিজেপি ২০০-র বেশি ভোটে এগিয়ে থাকবে, তেমনই দাবি করেছেন তিনি।


Post A Comment:
0 comments so far,add yours