*বিজেপির যারা করবে তৃণমূলের মস্তানী চোখকে আর ভয় নয় পথসভায় বিজেপির প্রার্থী।*
দক্ষিণ 24 পরগনা ১৩৮তপঃ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাঁশড়া অঞ্চলে বিজেপি প্রার্থী শিক্ষক প্রশান্ত বায়েন চার নম্বর মন্ডলে দেবাশীষের নেতৃত্বে এক পথ সভার আয়োজন করা হয়। গৌড়দহ রেল স্টেশন শিব মন্দির সন্নিকটে উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী শিক্ষক প্রশান্ত বায়েন,সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলেন শুভেন্দু অধিকারীর হাত ধরে শৈবাল লাহিড়ী ও সিরাজ দেওয়ান তাছাড়াও বিজেপির কর্মকর্তাগণ। পথসভা উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী ও বিজেপির পুরাতন সৈনিক সুব্রত মন্ডল বলেন "তৃণমূলের গুন্ডাদের রক্তচক্ষু আর ভয় না করে মানুষ এগিয়ে আসে বিজেপির দিকে।
যতই ওরা অত্যাচার করবে মানুষ ততই হৃদয়ে বিজেপির নাম লিখে নেবে। তিনি আরো বলেন আমার উপর একাধিক অত্যাচার চালিয়েছিল তৃণমূলের গুন্ডা বাহিনী। আমি সমাজসেবী মানুষের হয়ে কাজ করি বলে এটাই অন্যায় ছিল। তাই আমার একটাই পথ বেছে নিয়েছি দীর্ঘদিনের পুরাতন সৈনিক আমি বিজেপির তাই এবারে হৃদয়ে লিখে নিয়েছি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুব্রত মন্ডল।


Post A Comment:
0 comments so far,add yours