নির্বাচনী উত্তাপে ফুটছে সাগর। আজ দুপুরে সাগরের ছয়েরঘেরি এলাকায় মেগা জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে দ্বীপ জুড়ে এখন সাজ-সাজ রব। এই প্রথম সাগরের মাটিতে নির্বাচনী প্রচারে আসছেন অভিষেক। ফলে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে যুব তৃণমূল কর্মীদের তৎপরতা চোখে পড়ার মতো। গোটা এলাকা ছেয়ে গিয়েছে তৃণমূলের পতাকা ও ফেস্টুনে।

আজ দুপুর ১২টায় সভা মঞ্চে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি অনুযায়ী, সভায় প্রায় ৭০ থেকে ৮০ হাজার মানুষের ভিড় হতে পারে। সভাস্থল নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, মেটাল ডিটেক্টর টিম ও বম্ব স্কোয়াড। বিচ্ছিন্ন এই দ্বীপাঞ্চলে অভিষেকের এই জনসভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সাগরের ভোট বৈতরণী পার করতে ঘাসফুল শিবিরের এই হাইভোল্টেজ প্রচার কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours