আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ২০১১ জনগণনার ভিত্তিতে লোকসভা এবং বিধানসভার আসন পুনর্বিন্যাস করা হবে। সেই সিদ্ধান্ত বদল করা হচ্ছে বলে খবর। ২০১১-র জনগণনার ভিত্তিতে শুধু আসন পুনর্বিন্যাস হবে না। সমানুপাত বজায় রাখতে সব রাজ্যের বর্তমান লোকসভা আসনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে।
সংসদে আসন সংখ্যা বাড়বে? ক্ষুব্ধ বিরোধীরা, রাতারাতি ভিন্ন পরিকল্পনা সরকারের!
লোকসভায় আসন সংখ্যা বাড়বে?
আজ সংসদে শুরু হতে চলেছে বিশেষ অধিবেশন। ৩৩ শতাংশ মহিলা আসন সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) পাশে এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তিনদিনের অধিবেশন। মহিলা সংরক্ষণ বিল ছাড়াও আরও দু’টি বিল পেশ করা হবে সংসদে। একটি হল লোকসভার আসন পুনর্বিন্যাস বিল (The delimitation Bill 2026) ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল(The Union territories laws amendment Bill)। আজ এই তিনটে বিল নিয়ে সংসদে ঝড় উঠতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীরা মহিলা আসন সংরক্ষণের বিষয়কে সমর্থন করলেও আসন পুনর্বিন্যাসের তীব্র বিরোধিতা করবে। এমনই আঁচ পাওয়া যাচ্ছে। আর আসন পুনর্ববিন্যাস নিয়ে বিরোধী ক্ষোভ আঁচ করে এবার রাতারাতি ভিন্ন পরিকল্পনা সরকারের।
বড় পদক্ষেপ কেন্দ্রের
অভিষেকেরসভায় ৩৪ নম্বরে কেন নাম, পাস দেওয়া হয়নি কেন? অভিমানে দল-পদ সব ছাড়লেন তৃণমূল নেতা
আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ২০১১ জনগণনার ভিত্তিতে লোকসভা এবং বিধানসভার আসন পুনর্বিন্যাস করা হবে। সেই সিদ্ধান্ত বদল করা হচ্ছে বলে খবর। ২০১১-র জনগণনার ভিত্তিতে শুধু আসন পুনর্বিন্যাস হবে না। সমানুপাত বজায় রাখতে সব রাজ্যের বর্তমান লোকসভা আসনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। অর্থাৎ প্রত্যেক রাজ্যে যা আসন রয়েছে, তার ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। যদিও ইতিমধ্যেই সার্কুলার হওয়া বিলে এই ৫০ শতাংশ বৃদ্ধির কথা উল্লেখ নেই। সূত্রের খবর, মূল বিল পেশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা করে বিবৃতি দিয়ে এই ৫০ শতাংশ বৃদ্ধির কথা জানাতে পারেন।


Post A Comment:
0 comments so far,add yours