পরিস্থিতির গুরুত্ব বিচার করে সপ্তাহান্তে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের পাশাপাশি ঘনঘন বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্র ও শনিবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ফের কালবৈশাখী! সপ্তাহান্তে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’, বিপদ কোন কোন জেলায়?
প্রতীকী ছবি
বসন্তের মাঝপথেই ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্র ও শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। এই সময়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
পরিস্থিতির গুরুত্ব বিচার করে সপ্তাহান্তে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের পাশাপাশি ঘনঘন বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্র ও শনিবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিনও দিনভর আকাশ মূলত আংশিক মেঘলাই থাকবে। সন্ধ্যার দিকে শহরের কোনও কোনও এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সন্ধ্যার কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গেই ঘনঘন বজ্রপাতের আশঙ্কাও থাকছে। সে কারণেই আলাদা করে সতর্ক থাকার কথাও বলছেন আবহাওয়াবিদরা।
১৭ মার্চ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে সর্বনিম্ন পরিমাণ ৫৪ শতাংশে রেকর্ড করা হয়েছে। আর্দ্রতা বেশি থাকার কারণে গরমের ভাবটাও অনেকটাই বেশি থাকবে। বৃষ্টি হলেও ঝরবে ঘাম।


Post A Comment:
0 comments so far,add yours