লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বৃদ্ধি: সাগরে ‘উন্নয়নের পাঁচালী’ ও বিজয় মিছিল


রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক অনুদান বৃদ্ধির ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মা-বোনেদের অদম্য শক্তি জোগাতে নেওয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে উৎসবে মাতল সাগর ব্লকের ধসপাড়া সুমতিনগর ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকা। গোবিন্দপুর বাজারে ‘লক্ষ্মী এলো ঘরে, উন্নয়নের পাঁচালী’—এই স্লোগানকে সামনে রেখে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলের মূল আকর্ষণ ছিল গ্রামীণ মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আবির খেলা, মিষ্টি মুখ এবং শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মহিলারা একে অপরকে সবুজ আবির মাখিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ ‘বাংলার বাড়ি’ ও একাধিক প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। সরকারের এই জনকল্যাণমুখী সিদ্ধান্তকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই বিজয় মিছিলের আয়োজন। মিছিলে উপস্থিত ছিলেন সাগর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাস ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুতনু মাইতি সহ অঞ্চলের বিশিষ্ট নেতৃত্ব ও স্থানীয় কর্মীবৃন্দ।
সুতনু মাইতি বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বাংলার মা-বোনেদের কথা ভাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো সেই দিশারই এক প্রতিফলন। ধসপাড়া অঞ্চলের মহিলারা মিছিলের মাধ্যমে তাঁদের প্রিয় নেত্রীকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।"
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours