দুদিন আগে অর্থাৎ গত পাঁচ তারিখ রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। সন্ধে নাগাদ ব্যস্ত সময়ে আত্মহত্যার ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই ব্লু লাইনে খানিকসময়ের জন্য বন্ধ করে রাখা হয় পরিষেবা। প্রসঙ্গত,ব্লু লাইনে বিশেষ করে রবীন্দ্র সরোবরে প্রায়ই আত্মহত্যার চেষ্টা হয়।

আবার রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা, কোন-কোন স্টেশনে এখন মেট্রো চলছে?
কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা
ফের মেট্রো স্টেশনে ঝাঁপ। স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। যার জেরে ব্যহত পরিষেবা। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। তবে রবিবার ছুটির দিন। প্রচুর মানুষ বের হন এদিক-ওদিকে। তারপর আবার শীতের মরশুম। সেই মরশুমে মানুষজন ঘুরতে বেরচ্ছেন। তখনই এমন বিভ্রাট স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ যাত্রীরা। ( শেষ পাওয়া খবর ১টা বেজে ৩২ মিনিট: উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক এখন)


মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সকাল ১০ বেজে ৪৫ মিনিট নাগাদ আপ লাইনে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে হঠাৎই এক ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি এমারজেন্সি পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়। তারপরই শুরু হয় উদ্ধার কাজ। এই ঝাঁপ দেওয়ার ঘটনার কারণে মেট্রো পরিষেবার উপর যথেষ্ঠ প্রভাব পড়েছে। মেট্রো সূত্রে খবর, উদ্ধারকাজের জন্য ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস যে উদ্ধারকাজ সম্পন্ন হলেই সব জায়গায় পরিষেবা স্বাভাবিক হবে।



 হেরে গেলেই টাকা বন্ধ! 'বাপের ব্যাটা হলে উদ্ধার করে নাও...', প্রকাশ্যে হুঁশিয়ারি শওকতের
'আমি অ্যাকোরিয়ামের মাছ নই...', কী বোঝাতে চাইলেন পার্থ
দুদিন আগে অর্থাৎ গত পাঁচ তারিখ রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। সন্ধে নাগাদ ব্যস্ত সময়ে আত্মহত্যার ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই ব্লু লাইনে খানিকসময়ের জন্য বন্ধ করে রাখা হয় পরিষেবা। প্রসঙ্গত,ব্লু লাইনে বিশেষ করে রবীন্দ্র সরোবরে প্রায়ই আত্মহত্যার চেষ্টা হয়। অন্যান্য নতুন তৈরি রুটগুলিতে সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সবচেয়ে পুরনো এই রুটে তা এখনও করা সম্ভব হয়নি। অন্য রুটে মেট্রোর লাইন পাঁচিল দিয়ে ঢাকা থাকায় সেখানে ঝাঁপ দেওয়া সম্ভব নয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours