“আসল কথা বেরিয়ে এসেছে। ২৮ টাকার চোলাই মদটা বলেননি। ওটা আমি বলে দিচ্ছি। পান গুটখা আর ২৮ টাকার চোলাই মদ খেয়েই বাংলার যুবসমাজ যুব সাথী হয়ে থাকবে। এই যুবদের সাথী হচ্ছে এগুলোই। তৃণমূলের পার্টি ক্লাসে যেগুলো শেখানো হয়, সেটাই বলে ফেলেছেন। আসল কথা, এই ঘোষণার মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে, আগামী ৫ বছর সরকার কোনও পাকা চাকরি দেবে না।”
ভাইরাল ভিডিয়ো নিয়ে শোরগোল পড়তেই শাসকদল দাবি করে, ভিডিয়োটি AI-দিয়ে তৈরি করেছে বিজেপি। জলপাইগুড়ির যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায় বলেন, “বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে বিজেপি ভয় পাচ্ছে। এটা AI দিয়ে বানানো ভিডিয়ো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে খাটো করতেই এই ভিডিয়ো বানানো হয়েছে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, অগস্ট থেকে যুব সাথী প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত মাধ্য়মিক পাশ যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে। ৫ বছর পর আবার পর্যালোচনা হবে। তবে গতকাল মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্পে টাকা দেওয়া হবে। আবেদন গ্রহণের জন্য ফেব্রুয়ারিতে ২৯৪টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে।


Post A Comment:
0 comments so far,add yours