রাজনৈতিক হিংসায় প্রায় খবরের শিরোনামে দেখা যায় উত্তপ্ত ভাঙড়কে। আর বিধানসভা ভোটের আগে সেই উত্তপ্ত ভাঙড়ে শান্তির বার্তা পৌঁছে দিতে বৌদ্ধ মন্ডপ তৈরি করেছে পুজো উদ্যোক্তারা। কলকাতা থেকে শহরতলীর নামকরা বড় বড় দুর্গা পূজোর মণ্ডপকে হার মানাবে ভাঙরের সরস্বতী পূজার মন্ডপ। প্রায় আশি ফুট উচ্চতার এই মন্ডপ তৈরি হয়েছে ভাঙড়ের কুলবেরিয়া এলাকায়।

 স্থানীয় তৃণমূল নেতা পবিত্র মন্ডলের উদ্যোগে প্রতি বছরই কুলবাড়িয়া এলাকায় সরস্বতী পূজা উপলক্ষে চোখ ধাঁধানো মন্ডপ তৈরি হয়। এবারে তাদের পুজো ২৬ বছরে পদার্পণ করেছে।গোটা বিশ্বে গৌতম বুদ্ধ শান্তির বার্তা দিয়েছিলেন। 
 তাই বিধানসভা ভোটের আগে অশান্ত ভাঙরে শান্তির বার্তা ছড়িয়ে দিতে সরস্বতী পুজোতেই বিশেষ উদ্যোগ নিলেন ভাঙ্গড়ের তৃণমূল নেতা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার এবং কলকাতা পুলিশের একাধিক আধিকারিকদের উপস্থিতিতে এই পুজোর শুভ উদ্বোধন করেন। পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে গোটা কুলবেরিয়া এলাকার মানুষজন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours