সাধারণ মানুষের কাছে দ্রুত এবং নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত ‘সেবাশ্রয়’ কর্মসূচি আবারও তার অঙ্গীকার প্রমাণ করল।

শুক্রবার দুপুরে মহেশতলার সম্প্রীতি ফ্লাইওভারের নিচে বাইক দুর্ঘটনার কবলে পড়েন অভিজিৎ বর। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত ডাকঘরের কাছে আয়োজিত সেবাশ্রয় শিবিরে নিয়ে যান। খবর পেয়ে মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ডাক্তাররাও মুহূর্তের মধ্যেই চিকিৎসা শুরু করেন। 

আহত যুবকের মাথায়, পায়ে এবং হাতে গুরুতর চোট লেগেছিল এবং প্রবল রক্তক্ষরণ হচ্ছিল। মেডিকেল টিম তাঁকে জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবা প্রদান করে। সেবাশ্রয় শিবিরের প্রস্তুতি ও দ্রুত পরিস্থিতি মোকাবিলার মতো সুবিধা থাকার ফলেই ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন। অভিজিৎ-এর মাথায় সেলাইও করা হয়েছে।
মহেশতলার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস দাস বলেন, "আজ অভিজিৎ নামের এক যুবক বাইকে করে তারাতলা থেকে বাটার দিকে যাচ্ছিলেন, অভিজিৎ জোকার বাসিন্দা। সেই সময় একটি লরির সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে এবং তিনি পড়ে গিয়ে আহত হন। ঘটনাটি আমাদের সেবাশ্রয় শিবিরের ঠিক কাছেই ঘটে। আমাদের স্বেচ্ছাসেবকরা তৎক্ষণাৎ ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে শিবিরে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর আমাদের অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাটানগর মডেল ক্যাম্পে পাঠানো হয়েছে, যেখানে এখন তাঁর পূর্ণাঙ্গ চিকিৎসা চলছে।"

‘সেবাশ্রয়’-এর এই দ্বিতীয় পর্যায়েও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষতা এবং নিষ্ঠার প্রমাণ মিলল। মানুষের প্রয়োজনের মুহূর্তে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার যে লক্ষ্য নিয়ে এই উদ্যোগ শুরু হয়েছিল, তা আজ ফের একবার প্রমাণিত হল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours