গত তিন বছরে অনেক জল গড়িয়েছে। জেলে যাওয়ার পরই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। এবার পার্থর 'ফেরার পালা'। দল থেকে বিধানসভা, সব ক্ষেত্রেই কামব্যাক করতে চান তিনি। এবার দলের মুখপাত্রকে ফোন করলেন পার্থ।


'আমি চুরি করিনি... বিশ্বাস কর', কুণালকে বলতে বলতে কেঁদেই ফেললেন পার্থ

রাজনীতির রঙ্গমঞ্চে অনেক রঙ-বদল দেখেছে বাংলা। বুধবারের সন্ধ্যায় তেমনই এক ঘটনা!

কুণাল ঘোষকে ফোন পার্থ চট্টোপাধ্যায়ের। বেশ কিছুক্ষণ কথা হল দু’জনের। সূত্রের খবর, বুধবার ফোন করে কুণালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন পার্থ, চিকিৎসার ব্যাপারেও খোঁজ নেন তিনি। কথা বলতে বলতে আবেগ তাড়িত হয়ে কেঁদেও ফেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours