কলকাতা সহ একাধিক জেলায় ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭, কম্পনের উৎসস্থল বাংলাদেশের টুঙ্গি
হঠাৎ আতঙ্কে রাস্তায় নেমে এলেন উত্তর-দক্ষিণ কলকাতার বহু মানুষ। সকাল ১০টা ১০ মিনিট নাগাদ শহরজুড়ে টের পাওয়া গেল ভূমিকম্পের কম্পন। শুধু কলকাতা নয়; মালদা, নদিয়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর; উত্তর-দক্ষিণের একাধিক জেলায় অনুভূত হল কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৭।
জেনে নেওয়া যাক কি ভাবে হল, ভূ-বিজ্ঞানীরা বলছেন, এই সমগ্র এলাকাটাই ভূমিকম্পপ্রবণ। ভারতীয় প্লেট পূর্বদিকে এগিয়ে আসে। আর সেটা গিয়ে ইন্দো-বর্মান প্লেটের সঙ্গে ধাক্কা খায়। অন্যদিকে ইউরেশিয়ান প্লেটও উল্টো দিক থেকে চাপ দেয়। এই তিন প্লেটের টানাপোড়েনেই একাধিক ফল্ট লাইন তৈরি হয়েছে। আর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এই পুরো অঞ্চলটাই ওই সক্রিয় ফল্ট লাইনের উপরেই দাঁড়িয়ে।
ফলে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, কম্পনের উৎসস্থল বাংলাদেশের টুঙ্গি। বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভে জমতে থাকা চাপ যখন লিমিট ক্রস করে যায়, তখনই এমন কম্পন হয়। আজকের ভূমিকম্পও সেই টেকটনিক চাপেরই ফল। শুক্রবারের কম্পনের মাত্রা মাঝারি হলেও সতর্কতা জরুরি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ভূগর্ভে চাপ থেকে যেতেই পারে। আর তার ফলেই আবারও ছোট বা বড় কম্পন দেখা দিতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।


Post A Comment:
0 comments so far,add yours