শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্য প্রদেশের মান্দাসৌরের গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেখানে তিনি হট এয়ার বেলুনে ওঠেন। হঠাৎ করেই সেই বেলুনে আগুন লেগে যায়।
হট এয়ার বেলুনে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী, হঠাৎ দাউদাউ করে আগুন লেগে গেল, দেখুন কী হল তারপর...
হট এয়ার বেলুনে আগুন।
হট এয়ার বেলুনে মুখ্যমন্ত্রী, ঠিক তখনই লেগে গেল আগুন! ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত। অল্পের জন্য প্রাণ বাঁচল মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের। বেলুনে আগুন লাগতেই কোনওমতে তাঁকে টেনে বের করা হয়। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্য প্রদেশের মান্দাসৌরের গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মন্দাসৌরের সাংসদ সুধীর গুপ্তার সঙ্গে তাঁর হট এয়ার বেলুনে চড়ার কথা ছিল। সেই মতো মুখ্যমন্ত্রী মোহন যাদব বেলুনের ট্রলি বা বাক্সেটে ওঠেন। তবে জোরাল দমকা হাওয়ার জন্য বেলুনটি ঠিকভাবে উড়তে পারছিল না।
জেলাশাসক অদিতি গর্গ জানিয়েছেন, হট এয়ার বেলুনের নিরাপত্তা বা সুরক্ষা নিয়ে কোনও খামতি ছিল না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভোর ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে হট এয়ার বেলুন ওড়ানোর আদর্শ সময়। এই সময়ে বাতাসের গতি থাকেই না। তবে মুখ্যমন্ত্রী যে সময়ে হট এয়ার বেলুনে উঠেছিলেন, তখন ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগ ছিল বাতাসের।


Post A Comment:
0 comments so far,add yours