ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে গোটা পাড়ার। গোটা এলাকা লোকে লোকারণ্য। খবরে ঘটনাস্থলে আসেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। গোটা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মাঝরাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! ভগবানগোলায় মৃত ৩, জখন আরও ২
ব্যাপক চাঞ্চল্য এলাকায়
অগ্নিদদ্ধ হয়ে মৃত্যু হল তিন কিশোরের। শনিবার মধ্যরাতে ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদের ভগবানগোলায়। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনীপুর গ্রামে মৃত্যু হয়েছে দুই ভাই, এক বোনের। মৃত্যু হয়েছে আদিল(৯), সাহিল (৯) ও সাজিদার(৭)। শোকের ছায়া গোটা এলাকায়। শুধু তিনজনের মৃত্যুই হল না, জখম হয়েছেন আরও দু’জন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মাঝরাতে আচমকা চিৎকার-চেঁচামেঁচি শুনতে পান তাঁরা। তা শুনেই ছুটে বের হতেই দেখা যায় সামনের কয়েকটি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশে। খবর যায় দমকলের কাছেও।


Post A Comment:
0 comments so far,add yours