জানা যাচ্ছে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক তরুণী। তাঁর দাবি, ওই কোম্পানির ফেসিলিটি ম্যানেজার (যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন) হাসপাতালের ভিতরেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ।
এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাকে হুমকি দেয় বলেও অভিযোগ। এরপর আজ, সোমবার পাঁশকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করে।
সরকারি হাসপাতালের ভিতরে আবার ধর্ষণের অভিযোগ, নির্যাতিতা ওয়ার্ড-গার্ল বললেন, 'নিচের রুমে ডেকে খারাপ কাজ করত'
পাঁশকুড়ার নির্যাতিতা
ফের বে-আব্রু রাজ্যের হাসপাতালের সুরক্ষা। আবারও রাজ্যের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। আরজি করের পর এবার ধর্ষণের অভিযোগ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। কাজ পাইয়ে দেওয়ার নাম করে নির্যাতনের অভিযোগ। এমনকি ঘটনা প্রকাশ্যে না আনার জন্যও হুমকি দিয়েছেন অভিযুক্ত বলে খবর।
জানা যাচ্ছে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক তরুণী। তাঁর দাবি, ওই কোম্পানির ফেসিলিটি ম্যানেজার (যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন) হাসপাতালের ভিতরেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাকে হুমকি দেয় বলেও অভিযোগ। এরপর আজ, সোমবার পাঁশকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করে। পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই কোলাঘাট থেকে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours