প্রায় ১৫ -১৬ কিলোমিটার রায়দিঘির রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে সাধারণ মানুষ!
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর ২ নম্বর ব্লককের কোম্পানির ঠেক থেকে আটেশ্বরতলা পর্যন্ত রাস্তার হাল বর্ণনার অতীত। দীর্ঘ ৪-৫ বছর ধরে এই রাস্তার কোনও সংস্কার হয়নি। বর্তমানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে গোটা রাস্তা, আর বর্ষায় সেই গর্ত জলমগ্ন হয়ে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে।
প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন অসংখ্য টোটো, অটো, মোটরভ্যান, বাইক ও সাধারণ মানুষ। দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, রোগী পরিবহণ এমনকি প্রসূতি মায়েরাও এই রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছু হয়নি। বিক্ষোভ, পথ অবরোধ সবই করা হয়েছে — তবু রাস্তা ঠিক হয়নি। স্থানীয়দের হুঁশিয়ারি, এবারও যদি এই সমস্যার স্থায়ী সমাধান না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
এটা শুধু একটি রাস্তার সমস্যা নয় — এটি দুটি অঞ্চলের রাধাকান্তপুর এবং গিলের ছাট অঞ্চলের নিরাপত্তা, স্বাস্থ্যের এবং ন্যায্য নাগরিক অধিকার রক্ষার প্রশ্ন।
অন্যদিকে বিজেপি নেতা নির্মল মন্ডল বলেন এই রাস্তা বহুদিন যাবত বেহাল হয়ে আছে। এই বর্ষার মধ্যে মেরামত না হলে দলীয়ভাবে আমরা এই রাস্তা নিয়ে আন্দোলনে নামবো, এমনই হুশিয়ারি দেন বিজেপি নেতা।
অন্যদিকে- তৃণমূল নেতা উদয় হালদার বলেন , সত্যিই এই রাস্তাটা প্রচন্ড খারাপ,আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে মানুষজনের সুবিধার্থে এই রাস্তাটা করা যায়।
এখন দেখার বাকি এই রাস্তা কবে সংস্কার হবে। কোটি টাকার পশ্ন।


Post A Comment:
0 comments so far,add yours