৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৯ ফুট জাতীয় পতাকা নিয়ে হর ঘর তিরঙ্গা যাত্রা পালন গঙ্গাসাগরের

দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশব্যাপী পালন করা হচ্ছে হর ঘর তিরঙ্গা যাত্রা। মূলত বিজেপি কর্মী সমর্থকেরা এই কর্মসূচি পালন করছে এলাকা জুড়ে। ১১ই আগস্ট থেকে ১৫ই আগস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে দেশব্যাপী প্রতিটি বাড়ি বাড়ি এই কর্মসূচি ডাক দেয়া হয়েছে। বুধবার বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে গঙ্গাসাগরে পালন করা হয় হর ঘর তিরঙ্গা যাত্রা। এদিন বইচ বাড়ি থেকে পাখিরওলা পর্যন্ত ৭৯ তম ভারতের জাতীয় পতাকা নিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা ও এলাকার মানুষজনেরা এলাকা পরিক্রমা করেন এবং এলাকাবাসীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এই তিরাঙ্গা যাত্রায় নিরাপত্তা দিতে মোতাইন রয়েছে সাগর থানার একাধিক পুলিশকর্মী।এ বিষয়ে বিজেপি নেতা অরুণাভ দাস তিনি বলেন,

 দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে গোটা দেশ ব্যাপী বিজেপি কর্মী সমর্থকেরা হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করেছে। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার এই লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি। সাগর বিধানসভার প্রতিটি বাড়ি বাড়ি আমাদের কর্মী সমর্থকেরা জাতীয় পতাকা পৌঁছে দেবে। ১৫ ই আগস্ট স্বাধীনতার দিন প্রতিটি বাড়িতে যেন জাতীয় পতাকা উত্তোলন করে এলাকাবাসীরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours