কাকদ্বীপের নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার করলো ঢোলাহাট থানার পুলিশ
সাগর রায়দিঘির পরে এবার কাকদ্বীপের গঙ্গাধরপুর শীতলামোড় ঘাট থেকে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ এক মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীর নাম প্রদীপ চক্রবর্তী। কাকদ্বীপ হারুর পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত আট নম্বর কালিনগর পূর্ব গঙ্গাধরপুর এলাকায় বাসিন্দা। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকাল ৮টা নাগাদ কালনাগিনী নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা ট্রলারে যাওয়ার জন্য ছোট নৌকায় করে পার হচ্ছিলেন।
ছোট নৌকা থেকে ট্রলারে উঠতে গিয়ে আচমকা পড়ে যান ওই মৎস্যজীবী। জোয়ার এবং প্রবল স্রোত থাকার কারণে ওই মৎস্যজীবীকে খুঁজে পাওয়া যায়নি। নৌকার মাঝি এবং ট্রলারের লোকজন খোঁজাখুঁজি করে। তারপরেই জানানো হয় কাকদ্বীপ থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খোঁজে খুঁজির পরেও নিখোঁজ মৎস্যজীবীকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার থেকে নিখোঁজ মৎস্যজীবীকে খোঁজার জন্য এনডিআরএফ এর টিম যুদ্ধ তৎপরতায় সঙ্গে কাজ শুরু করেন । অবশেষে প্রদীপ চক্রবর্তী নিথর দেহ আজ ঢোলাহাট থানার পুলিশ গুরিয়ার ঘাট থেকে উদ্ধার করেছে।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার


Post A Comment:
0 comments so far,add yours