গঙ্গাসাগরের দ্বীপ এলাকার মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ


সাগরদ্বীপের মানুষদের স্বাবলম্বী এবং আর্থিকভাবে স্বাচ্ছন্ন করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের আর্থিক সাহায্যে সাগরদ্বীপের মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে চারা মাছ প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়া উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ-সভাপতি স্বপন কুমার প্রধান গঙ্গাসাগর বকখালি ব্লক ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র। এই দিন প্রায় দেড়শ জন মানুষের হাতে চারা পোনা 

প্রদান করা হয়। জানা গেছে ৩৩ কোটি ৩২ হাজার টাকা দেয় ৯টি ব্লকের মানুষের হাতে তুলে দেয়া হবে চারা মাছ এবং মাছের খাওয়ার। এ বিষয়ে এক উপভোক্তা তিনি জানান, সাগরের দ্বীপ এলাকার মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশেষ উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে গঙ্গাসাগরে মৎস্য চাষীদের আর্থিকভাবে অনেকটাই আয়ের দরজা খুলে যাচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কে গঙ্গাসাগরের দ্বীপ এলাকার মানুষদের প্রতি এই সহানুভূতির কে সাগর দ্বীপবাসী হিসাবে আমরা কুর্নিশ জানাচ্ছি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours