এরপরই তুষার মেহতার সংযোজন, "অনুচ্ছেদ ৩২, যা আসলে কোনও ব্যক্তির আদালতে মামলা করার অধিকারকে সুনিশ্চিত করে। কিন্তু সংবিধান অনুযায়ী, রাজ্য সরকারের কোনও মৌলিক অধিকার হয় না।"

রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরোধিতা করে আদালতে যেতে পারে না রাজ্য: কেন্দ্র
সুপ্রিম কোর্ট

রাজ্যের এক্তিয়ার নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলে দিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। রাষ্ট্রপতি ও রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে কোনও রাজ্য সরকার আদালতে মামলা দায়ের করতে পারে না বলেই দাবি তাঁর। দেশের প্রধান বিচারপতি বিআর গভাই, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি পিএস নরসিংহ, বিচারপতি অতুল এস চন্দুরকর-সহ মোট পাঁচ বিচারপতিদের নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চে চলছে রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিল সংক্রান্ত ক্ষমতার শুনানি। বৃহস্পতিবার সেখানেই কেন্দ্রের প্রতিনিধি হিসাবে উপস্থিত হন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

আদালতকে তিনি বলেন, “রাষ্ট্রপতি জানতে চেয়েছেন, কোনও রাজ্য সরকার কি অনুচ্ছেদ ৩২-এর ভিত্তিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারেন?” এর সঙ্গেই সংবিধানের ৩৬১ অনুচ্ছেদের কথাও শীর্ষ আদালতের কাছে তুলে ধরেন তিনি। বলে রাখা ভাল, এই আইনের মাধ্যমে রাষ্ট্রপতি ও রাজ্যপালরা একটি বিশেষ ক্ষমতা পেয়ে থাকেন। তাদের নেওয়া কোনও সিদ্ধান্তের ভিত্তিতে আদালতে মামলা দায়ের করতে পারে না রাজ্য সরকারগুলি।




এর আগেও শীর্ষ আদালতে রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিশেষ ক্ষমতার কথা উল্লেখ করে তাদেরকে বিলে অনুমোদন, খারিজ বা যে কোনও রকম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সময়ের বাঁধনে না বাঁধার আর্জি জানিয়েছিল কেন্দ্র। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, ধারা ২০০ যা রাজ্যপালকে কোনও বিল পাশ করানোর ক্ষমতা দিয়ে থাকে এবং ধারা ২০১, যা রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাজ্যপালকে একটি বিল স্থগিতের ক্ষমতা দিয়ে থাকে, তাতে কোনও রকম বদল সংবিধান পুর্নলিখনের সমান।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours