ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে চাকরিপ্রার্থীদের। ইন্টারভিউয়ে পাশ করলেই সঙ্গে দেওয়া হবে নিয়োগপত্র। মঙ্গলবার সকালে এই মেলার উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সহ প্রশাসনিক আধিকারিকরা।

বাংলায় প্রথমবার ভারত সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘কৌশল মহোৎসব’। মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে বসছে এই কর্মসংস্থান মেলা। শিক্ষিত যুবক যুবতীরা যাতে তাঁদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সরাসরি বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ পান, তার জন্যই এই উদ্যোগ।

ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে চাকরিপ্রার্থীদের। ইন্টারভিউয়ে পাশ করলেই সঙ্গে দেওয়া হবে নিয়োগপত্র। মঙ্গলবার সকালে এই মেলার উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সহ প্রশাসনিক আধিকারিকরা।

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার বিকেলে বালুরঘাট স্টেডিয়ামে যান স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ডিরেক্টর ভি এস অরবিন্দ এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালাসুব্রামানিয়ান টি। পরে তাঁরা সাংবাদিক বৈঠকও করেন। তাঁরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের ১০টি প্রান্তে ইতিমধ্যেই ‘কৌশল মহোৎসব’ আয়োজিত হয়েছে। এবার বাংলায় প্রথমবারের মতো এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours