স্বাধীনতা দিবসের রঙে রাঙল গঙ্গাসাগর বিডিও অফিস চত্বর
আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে। আর এই বিশেষ দিনটির ঠিক আগে দেশপ্রেমের এক অনন্য নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লক প্রশাসন। জাতীয় পতাকার তিন রঙে— গেরুয়া, সাদা এবং সবুজে সেজে উঠল গঙ্গাসাগর বিডিও অফিস চত্বর।
তরুণ প্রজন্ম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের জোয়ার জাগাতে এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আলোকসজ্জা এবং নানা রঙের পতাকায় সুসজ্জিত এই ভবনটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিডিও অফিসের এই রূপ দেখতে এবং ছবি তুলতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের এমন মনোগ্রাহী উদ্যোগে উচ্ছ্বসিত গোটা এলাকার মানুষ।


Post A Comment:
0 comments so far,add yours