ইতিমধ্যেই কলকাতার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতি ঘণ্টায় ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতায় রাত থেকে বৃষ্টি শুরু হয়ে চলতে পারে সকাল পর্যন্ত। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলাতেও।
বাংলাদেশ থেকে ধেয়ে আসছে..., আজ সন্ধে থেকে কতটা তাণ্ডব কলকাতায়?
কলকাতার আবহাওয়া
সোমবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে ভেসেছিল বাংলা। চরম ভারী বৃষ্টিতে কার্যত নাজেহাল অবস্থা হয়েছিল কলকাতা ও হাওড়ায়। আবহাওয়ার লেটেস্ট আপডেট (বিকেল ৪) অনুযায়ী, মৌসম ভবন জানাচ্ছে, অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। কারণ স্থলভাগের দিকে ধীরে-ধীরে এগোচ্ছে সেটি।
মৌসম ভবন দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি কলকাতা সহ শহরতলিগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। আবহবিদরা বলছেন, একটি গভীর নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর আগামী ২৪ ঘণ্টায় সেটি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। সেই কারণে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। কোথাও-কোথাও চরম ভারী বৃষ্টিরও পূর্বাভাস থাকছে।
রক্তে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ! দেশবন্ধু পার্কের স্কুলে একসঙ্গে এত ছাত্রীর অসুস্থ হওয়ার নেপথ্যে কী?
এর আগের বর্ষাতেও নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল। তবে বাংলায় না প্রবেশ করে ওড়িশায় দিকে চলে যায়। সেই কারণে ওড়িশায় বৃষ্টির পরিমাণ কার্যত বেড়ে যায়। তবে এই নিম্নচাপটি বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি-সহ জেলা হয়ে ধীরে ধীরে এগোবে পশ্চিম দিকে।
ইতিমধ্যেই কলকাতার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতি ঘণ্টায় ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতায় রাত থেকে বৃষ্টি শুরু হয়ে চলতে পারে সকাল পর্যন্ত। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলাতেও। শনি ও রবিবার ঝড়-বৃষ্টির দাপট কমবে। বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত ভাবে চলবে।


Post A Comment:
0 comments so far,add yours