মৌসম ভবন জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এখন উত্তরবঙ্গে সক্রিয়। রাজস্থানের বিকানির থেকে বিহারের পাটনা হয়ে উত্তরবঙ্গের মালদার উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের মনিপুর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়।
২-৩ ঘণ্টার মধ্যেই প্রবল দুর্যোগ! কলকাতা-সহ এই এই এলাকা ভেসে যাবে...
প্রবল বৃষ্টি
বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। নতুন করে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে মঙ্গলবারই লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এক-এক জায়গায় ২০০ মিমি-রও বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে উত্তরবঙ্গে। আজও পাহাড়-ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর, মালদহে। ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অতিবৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা তোর্সা রাইডাক জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। শষ্য চাষের ক্ষতি হতে পারে।
গড়করীকে নিয়ে এই সব পোস্ট সরাতে হবে গুগল, ফেসবুককে; বড় নির্দেশ বম্বে হাইকোর্টের
মৌসম ভবন জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এখন উত্তরবঙ্গে সক্রিয়। রাজস্থানের বিকানির থেকে বিহারের পাটনা হয়ে উত্তরবঙ্গের মালদার উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের মনিপুর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়। এছাড়াও আসাম উত্তর প্রদেশ রাজস্থান এবং তামিলনাড়ুতে ঘূর্ণাবর্ত রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। রবিবারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উইকেন্ডে আপাতত কোন সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে


Post A Comment:
0 comments so far,add yours