মামলার শুনানিতে এদিন কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, "'জুডিশিয়াল রিভিউ' চাইছি। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তাঁরা একদিকে থাকছেন। একটিও বিল নিয়ে কেউ প্রতিবাদ দেখাননি। চিপ হুইপ, যিনি সংখ্যাগরিষ্ঠতায় রয়েছেন, তিনি কুণাল ঘোষের নাম পাঠাননি। শুধু চাইছি নাম পাঠানো হোক। এর ফলে স্পিকার কিছু সময় বলতে দেবেন। প্রথমবার হয়ত এমন কোনও মামলা হয়েছে। তাই অন্তত এবিষয়ে সিদ্ধান্ত নিক আদালত।"
স্পিকারকে বলুন, আদালত কী করতে পারে?' কুণাল ঘোষের 'কণ্ঠরোধ' মামলা খারিজ করে জানাল কলকাতা হাইকোর্ট
কুণাল ঘোষ
বেলাঘাটার বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ‘কণ্ঠরোধ’ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কুণাল ঘোষকে বিধানসভায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, এই মামলায় আদালতের করণীয় কিছু নেই। চক্রান্ত মনে হলে বিধানসভার স্পিকারকে জানাতে হবে।
কুণাল ঘোষের অভিযোগ
বিধানসভায় তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, অধিবেশনে বক্তার তালিকায় তাঁর নাম রাখা হচ্ছে না। বার বার তা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। গোটা ঘটনায় ঋতব্রতের শিবিরের দিকে অভিযোগ তুলেছেন তিনি। গত মাসেই এর বিরুদ্ধে সরব হয়ে বিধানসভায় প্রতিবাদ করেছিলেন কুণাল ঘোষ। আখরুজ্জামানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বিশৃঙ্খলা তৈরি হয় বিধানসভায়। এরপরই তাঁকে টেনে হিঁচড়ে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়। ওইদিন বিধানসভা থেকে সাসপেন্ডও করে দেওয়া হয়। তারপরেও চক্রান্ত করে কণ্ঠরোধের অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন তিনি। পরে মামলাও করেন কলকাতা হাইকোর্টে।
কেমন পাত্র পেলে বিয়ে করবেন ৫১-র আমিশা?
হাইকোর্টে কুণালের মামলা
আজ সেই সংক্রান্ত মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সাধারণভাবে বিধানসভার ক্ষেত্রে যদি কোনও মামলা হয়ে থাকে, প্রশ্ন এটাই থাকে, সেই বিষয়ে নিষ্পত্তি কি আদালত আদৌ করতে পারে? বিধায়কের কোনও অভিযোগ থাকলে তাঁরা স্পিকারকে জানাতে পারেন। এদিন এই প্রশ্নটাই ওঠে কলকাতা হাইকোর্টে।


Post A Comment:
0 comments so far,add yours