বিধানসভার ওয়েবসাইটটা খুলতেই হোম পেজে দেখা যাচ্ছে, বিধানসভার ছবির নীচে একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডান দিকে স্পিকার রথীন্দ্র বোসের ছবি। আর তার ঠিক একেবারে ডান দিকে শ্রীকৃষ্ণের ছবি। আর তার সঙ্গে কৃষ্ণের কিছু উক্তি। যেখানে মূলত রাগের অপকারিতা ব্যাখ্যা করা হয়েছে।
বিধানসভার ওয়েবসাইটে প্রথমে কৃষ্ণ-কথা, পরে বদলে গিয়ে হল রামকৃষ্ণের বাণী
ফাইল ফোটো
এবার বিধানসভার ওয়েবসাইটে দেখা গেল ধর্মের বাণী। প্রথমে কৃষ্ণের ছবির পাশেই রাগের ক্ষতিকর দিক নিয়ে দীর্ঘ বাণী। রাগের অপকারিতাও ব্যাখ্যাও ছিল তাতে। কিছুক্ষণ পর বদলে যায় ছবি। শ্রীকৃষ্ণের ছবির বদলে দেখা যায় রামকৃষ্ণের বাণী।
বিধানসভার ওয়েবসাইটটা খুলতেই হোম পেজে দেখা যাচ্ছিল, বিধানসভার ছবির নীচে একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডান দিকে স্পিকার রথীন্দ্র বোসের ছবি। আর তার ঠিক একেবারে ডান দিকে শ্রীকৃষ্ণের ছবি। আর তার সঙ্গে কৃষ্ণের কিছু উক্তি। যেখানে মূলত রাগের অপকারিতা ব্যাখ্যা করা হয়েছে।
লেখা ছিল, “রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলোর মধ্যে একটি। যা তাকে সর্বদা ভালো সত্ত্বা থেকে দূরে নিয়ে যায়। জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে।” সঙ্গে আরও কিছু লেখা রয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours