এ দিন, মোট দু'টি লাইনে বিভক্ত হন মহিলারা। একটি জলপাইগুড়ি-ডাবগ্রাম কেন্দ্রের বঞ্চিত মহিলাদের লাইন ছিল। আর একটি ছিল দার্জিলিং লেখার লাইন। প্রায় শ'য়ে-শ'য়ে মহিলা হাজির হন শঙ্কর ঘোষের কার্যালয়ের সামনে। কার্যত অবরূদ্ধ হয়ে পড়ে শিলিগুড়ি হিলকার্ট রোড।

 'কখনও প্রসেস কখনও রিজেক্ট দেখাচ্ছে', 'অন্নপূর্ণা যোজনার' টাকা না পেয়ে শঙ্করের কার্যালয়ের সামনে হাজির শ'য়ে-শ'য়ে মহিলা
শঙ্কর ঘোষ, মন্ত্রী

 ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা না পাওয়ার অভিযোগ। মন্ত্রী শঙ্কর ঘোষের দুয়ারে হাজির মহিলারা। শিলিগুড়িতে মন্ত্রী শঙ্কর ঘোষের অফিসের সামনে লম্বা লাইন। পরিস্থিতি সামলাতে নামল কেন্দ্রীয় বাহিনী এবং র‌্যাফ।


এ দিন, মোট দু’টি লাইনে বিভক্ত হন মহিলারা। একটি জলপাইগুড়ি-ডাবগ্রাম কেন্দ্রের বঞ্চিত মহিলাদের লাইন ছিল। আর একটি ছিল দার্জিলিং লেখার লাইন। প্রায় শ’য়ে-শ’য়ে মহিলা হাজির হন শঙ্কর ঘোষের কার্যালয়ের সামনে। কার্যত অবরূদ্ধ হয়ে পড়ে শিলিগুড়ি হিলকার্ট রোড। আশপাশের যে দোকানগুলি রয়েছে, সেই দোকানগুলির ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার পথে।
এক মহিলা বলেন, “তিন মাস ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছি না।” আর এক মহিলা বলেন, “কখনও আন্ডার প্রসেস, কখনও রিজেক্ট, একটার পর একটা স্টেটমেন্ট দিচ্ছে। টাকা তো পাচ্ছি না। সেই কারণে বিধায়কের সঙ্গে কথা বলতে এসেছি। প্রায় তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। ”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours