আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার, বিশিষ্ট শিক্ষাবিদ ও জননেতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর ও রামরতনপুরে।

এই উপলক্ষে গঙ্গাসাগরের চৌরঙ্গীতে বিধায়ক সেবা কেন্দ্র এবং রামরতনপুর ৫০ নম্বর বুথ কমিটির উদ্যোগে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ ডঃ মুখোপাধ্যায়ের বর্ণময় জীবন, অদম্য দেশপ্রেম, শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং আধুনিক পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। বক্তারা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজসেবায় আত্মনিয়োগ এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকারের আহ্বান জানান।

অনুষ্ঠান দুটিতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালন করা হয়।


দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে সৌরভ নস্করের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours