দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের অরুণবেড়িয়া মোড় এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক মোটরবাইক আরোহীর। শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আনন্দ পাত্র। তিনি দ্রুতগতিতে মোটরবাইক নিয়ে কাকদ্বীপের দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে তিনি গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর মুখ থেঁতলে যায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশে খবর দেন। কিছু সময়ের জন্য ১১৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক ট্রাকটির সন্ধানে তল্লাশি শুরু করেছে কুলপি থানার পুলিশ।

কুলপী থেকে মুন্না সরদারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours