এবারের নিট-ইউজি পরীক্ষায় ২২ লক্ষ পরীক্ষার্থী বসেছে। কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে যাতে এবারের পরীক্ষায় কোনও রকমের সমস্যা বা প্রশ্নপত্র লিক না হয়। প্রশ্নপত্র ফাঁস রুখতেই বায়ুসেনা নিটের প্রশ্ন পৌঁছে দিয়েছে। উত্তরপত্র সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছে প্যারামিলিটারি। 


দ্বিতীয়বারও NEET-UG পরীক্ষার প্রশ্ন ফাঁস? QR Code-এ ৩০ হাজার টাকা দিলেই ভিডিয়ো কল, আর তারপরই 'আসল খেলা'....
ফের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেল?

একবার পরীক্ষা বাতিল হয়েছে। আবার কি নিট পরীক্ষা (NEET-UG Exam) বাতিল হয়ে যাবে? আজ, ২১ জুন ফের নিট পরীক্ষার আয়োজন করা হয়েছে গত মে মাসের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর। লাখ লাখ পরীক্ষার্থী ফের একবার ডাক্তার হওয়ার আশায় পরীক্ষায় বসেছে। এর মধ্য়েই হইচই এক ব্যক্তির দাবি ঘিরে। এক ব্যক্তি দাবি করেন যে তাঁর কাছে নিটের প্রশ্নপত্র (NEET Question Paper) আছে। ৩০ হাজার টাকাও দাবি করেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।


চলতি বছরের মে মাসে নিট পরীক্ষা হয়েছিল। সেই সময় প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল রাজস্থানের শিকর থেকে। এবারও রাজস্থানের নামই উঠে এল। আজমেরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে নিটের রি-এগজামিনেশনের প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ উঠেছে।


ক্ষমতায় থেকে পার্টি করার সুবিধা ছিল...', মমতার সঙ্গ ছাড়লেন মোশারফ
ডিএভি কলেজের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট কৃষ্ণ সিং ঠাকুর থানায় গিয়ে অভিযোগ করেন যে ভিডিয়ো কলে এক ব্যক্তি নিটের প্রশ্নপত্র দেখাচ্ছেন। এর বদলে তিনি ৩০ হাজার টাকা করে নিচ্ছেন পড়ুয়াদের থেকে। এক পড়ুয়া এই খবর দিতেই তিনি নিজেও ফোন করেছিলেন যাচাই করতে।

অভিযোগকারী গতকাল পুলিশের কাছে বলেন, “আগামিকাল নিট পরীক্ষা। পড়ুয়াদের এভাবে বিভ্রান্ত করা হচ্ছে, তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে…আমাকেও একটা পেপার দেখানো হয়েছে। ৩০ হাজার টাকা চাওয়া হচ্ছিল। আমি রেকর্ডিং-ও জমা দিয়েছি”। তাঁর দাবি, ইতিমধ্যেই অনেক পড়ুয়া এই ফাঁদে পা দিয়ে টাকা দিয়েছে।

পুলিশ ওই মোবাইল নম্বর ও কিউআর কোডে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ট্র্যাক করে অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছে। আদৌ ওই ব্যক্তির কাছে সত্যি নিট পরীক্ষার প্রশ্নপত্র আছে নাকি তিনি মিথ্যা দাবি করে পড়ুয়াদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এবারের নিট-ইউজি পরীক্ষায় ২২ লক্ষ পরীক্ষার্থী বসেছে। কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে যাতে এবারের পরীক্ষায় কোনও রকমের সমস্যা বা প্রশ্নপত্র লিক না হয়। প্রশ্নপত্র ফাঁস রুখতেই বায়ুসেনা নিটের প্রশ্ন পৌঁছে দিয়েছে। উত্তরপত্র সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছে প্যারামিলিটারি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours